মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী যুবলীগের কর্মী খোরশেদ আলম ওরফে ‘খোরশেদ কসাই’ (৪২) গ্রেপ্তার হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গাবতলী মডেল থানা পুলিশ।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে খোরশেদ আলমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 


















