০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি বাদশা ও মোশারফ

  • Reporter Name
  • ০২:২৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৪

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের স্পিকার তাদের বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। এ বিষয়ে ১৬ সেপ্টেম্বর সিনিয়র সহকারী সচিব ফাতেমা আজরিন তন্বী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়।

চিঠিটির অনুলিপি প্রয়োজনীয় কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, নীতিনির্ধারণ ও গুরুত্বপূর্ণ বিষয়ে সিন্ডিকেটের ভূমিকা রয়েছে। মনোনীত দুই সংসদ সদস্যের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কার্যক্রম আরও সক্রিয় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি বাদশা ও মোশারফ

০২:২৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬