ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বগুড়া পুলিশ সুপারের নির্দেশনায় আদমদীঘি থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে পৃথক স্থান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তারের পর পুলিশ স্কর্টের মাধ্যমে রোববার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের পরোয়ানা কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এম আব্দুর রাজ্জাক 


















