০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মর দেহ উদ্ধার

  • Reporter Name
  • ০৩:৩৮:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ১২১

সোনাতলা সংবাদ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করবে।

এর আগে পল্লবী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গাজী নজরুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন পান। পরে রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে উপস্থিত হয়ে জামিননামা দাখিল করেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং একটি ভিডিও ছড়িয়ে পড়ার সন্দেহকে কেন্দ্র করে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে গত ২১ জুলাই গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান পল্লবী থানায় মামলাটি করেন। ওই মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন পান গাজী নজরুল।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। চলতি বছর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। পরে তিনি জানান, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

এরপর গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়। একই সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে স্পিকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়।

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় প্রকৃত কারণ কী—তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজধানীতে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মর দেহ উদ্ধার

০৩:৩৮:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬