০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে জঙ্গলে পড়ে থাকা নবজাতক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

  • Reporter Name
  • ০১:৩৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার ধুনট উপজেলায় মসজিদে যাতায়াতের রাস্তার পাশের জঙ্গল থেকে এক বেওয়ারিশ নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পূর্ব গুয়াডহরী গ্রামের একটি রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি সেখানে গিয়ে একটি নবজাতককে পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মিজানুর রহমান শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।

মিজানুর রহমান পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুল গুনি সরকারের ছেলে। নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ওই বাড়িতে ভিড় করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় নবজাতকটিকে ওই জঙ্গলের পাশে রেখে যাওয়া হতে পারে। তবে শিশুটিকে কারা এবং কী কারণে সেখানে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া নবজাতককে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নবজাতকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে জঙ্গলে পড়ে থাকা নবজাতক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

০১:৩৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬