০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ওসি’র মতবিনিময়

  • Reporter Name
  • ০৩:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৩

স্টাফ রিপোর্টার- বগুড়ার সোনাতলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।

সোমবার (২১শে সেপ্টেম্বর) সকাল ১০টায় সোনাতলা থানা চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সোনাতলা উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে ওসি কবির হোসেন বলেন, আগামী ১৬ই অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হবে। উৎসবটি যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়,সেজন্য মন্দির কমিটির নেতৃবৃন্দকে সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি পূজা মণ্ডপের নিরাপত্তা,শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে উপস্থিত নেতৃবৃন্দকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সোনাতলা উপজেলা শাখার সভাপতি বিকাশ স্বর্ণকার বলেন,সবাইকে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে মিলেমিশে শারদীয় দুর্গোৎসব উপভোগ করতে হবে। তিনি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সোনাতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাহা,যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল সাহা,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সোনাতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল চন্দ্র রায় সহ উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ওসি’র মতবিনিময়

০৩:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬