মুহাম্মাদ আবু মুসা- বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ী বন্দর বণিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টায় গোলাবাড়ী বন্দরে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা, এর সামাজিক ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে আলোচনা করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, ব্যবসায়ী সমাজ ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাবতলী থানার অফিসার ইনচার্জ রাকিব হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল বাকী, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আর ইসলাম রিপন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গোলাবাড়ী বন্দর বণিক সমিতির সভাপতি লুৎফর রহমান সরকার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আবু তালেব শাহীন, জহুরুল ইসলাম, রুহুল হাসান রুহিন, মশিউর রহমান সুমন, মোস্তাফিজুর রহমান মোস্তা, আরাফাত রহমান, হাসানুর, সাইফুল, খোকন, নাবিব ও দোয়েলসহ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
Reporter Name 


















