প্রেস রিলিজঃ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসহায় ও অসুস্থ রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) তিনি হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ধুনট, শাজাহানপুর, গাবতলী, দুপচাঁচিয়া, গোবিন্দগঞ্জ, শেরপুর ও বগুড়া সদরসহ বিভিন্ন এলাকার রোগীরা রয়েছেন। এদের মধ্যে অসুস্থ নারী-পুরুষের পাশাপাশি একজন ছাত্রদল নেতার নবজাতক কন্যাশিশুও চিকিৎসাধীন রয়েছে।
পরিদর্শনকালে সাবেক এমপি লালু রোগীদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং অসহায় রোগীদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি চিকিৎসাধীন রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েল, ডা. আব্দুল্লাহ আল মুতী সুবর্ণ, বিএনপি নেতা খাইরুল ইসলাম ও আসাদুজ্জামান অটল, যুবদল নেতা মিল্টন হোসাইন ও মোহতাছিন বিল্লা মুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও হাসপাতালের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 


















