০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে বিশেষ কল্যাণ ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

 ভ্রাম্যমাণ প্রতিনিধি- জয়পুরহাট জেলা পুলিশের সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভা এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের কল্যাণের পাশাপাশি পেশাগত শৃঙ্খলা, সততা, জনসেবামুখী পুলিশিং এবং দায়িত্ব পালনে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) জয়পুরহাট পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম। সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম।

সকাল সাড়ে ১১টার দিকে জয়পুরহাটে পৌঁছালে পুলিশ সুপার শাহনাজ বেগমের নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে ডিআইজি মো. আশিক সাঈদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একই সময়ে তাঁর সহধর্মিণী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হককে পুনাক, জয়পুরহাটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।

কল্যাণ সভায় পুলিশ সদস্যরা তাদের দৈনন্দিন দায়িত্ব পালনের অভিজ্ঞতা, কর্মপরিবেশ ও বিভিন্ন কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন। ডিআইজি মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি কল্যাণসংক্রান্ত বিষয়গুলো দ্রুত ও যথাযথভাবে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা ও সততা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সহমর্মিতা, সংযম ও সৌজন্যের সঙ্গে আচরণ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ডিআইজি বলেন, দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে জনগণের আস্থা অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনবান্ধব ও জনসেবামূলক পুলিশিং আরও শক্তিশালী করার পাশাপাশি দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ জন্য বডি-ওর্ন ক্যামেরার শতভাগ ব্যবহার নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি।

পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা, অপরাধ দমনে মাঠপর্যায়ের কার্যক্রম এবং সাম্প্রতিক অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে চলমান কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা করেন ডিআইজি।

সভায় জয়পুরহাট জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটে বিশেষ কল্যাণ ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

০১:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬