ভ্রাম্যমাণ প্রতিনিধি- বগুড়ার আদমদীঘিতে বিশেষ অভিযান চালিয়ে ২৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আকাশ মন্ডল (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল আক্তারের নেতৃত্বে পুলিশের একটি দল মুরইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আকাশ মন্ডল মুরইল বাজার এলাকার মো. মোসলেম মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ২৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আদমদীঘি থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ১৬ এবং তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৬।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তার আকাশ মন্ডলকে পুলিশ পাহারায় বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
এম আব্দুর রাজ্জাক 

















