০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে দুই দই কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • ০৩:০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭১

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার গাবতলীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি দই কারখানাকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মগার মোড় ও তেঁতুলগাছি এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে এসব জরিমানা করা হয়।

অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় মগার মোড় এলাকার দুই ভাই দই ঘরকে ১৫ হাজার টাকা এবং লতিফ মিয়ার মালিকানাধীন একটি দই কারখানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, দুই ভাই দই ঘরের বিরুদ্ধে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করে লেবেল ব্যবহার না করা, নিজস্ব প্রতিষ্ঠানের নামের পরিবর্তে অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার এবং যথাযথ ঘোষণা ছাড়া গুঁড়া দুধ ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, লতিফ মিয়ার কারখানায় বৈধ ট্রেড লাইসেন্স ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদন ছাড়াই দই উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় গাবতলী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

অভিযানকালে ব্যবসায়ীদের খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে আইন ও নির্ধারিত মানদণ্ড মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে দুই দই কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা

০৩:০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬