০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে ইউএনওর বিরুদ্ধে এমপির কাছে চেয়ারম্যানদের নানা অভিযোগ

  • Reporter Name
  • ০১:২৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৩

মুহাম্মাদ আবু মুসা- বগুড়ার গাবতলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে স্থানীয় সংসদ সদস্য মোরশেদ মিল্টনের কাছে বিষয়গুলো জানিয়েছেন কয়েকজন ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান।

মঙ্গলবার রাতে সংসদ সদস্য মোরশেদ মিল্টনের বাসভবনে গিয়ে তিনজন ইউপি চেয়ারম্যান ও আটজন প্যানেল চেয়ারম্যান তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে ইউএনওর দায়িত্ব পালনের ধরন ও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম নিয়ে অভিযোগের বিষয়টি উঠে আসে।

চেয়ারম্যানদের অভিযোগ, ইউএনওর দায়িত্ব পালনে গড়িমসির কারণে গাবতলীর উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাঁদের দাবি, ইউএনওর দায়িত্বে অবহেলার কারণে সরকারি উন্নয়ন বরাদ্দের প্রায় ৮০ লাখ টাকা ব্যয় করা সম্ভব না হওয়ায় ফেরত গেছে।

এ ছাড়া এডিপি ও ওয়ান পারসেন্টের আওতাধীন উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন না করা, কাজ শেষ হওয়ার পরও বিভিন্ন বিল-ভাউচার অনুমোদন বা স্বাক্ষরের ক্ষেত্রে বিলম্ব করা এবং এ কারণে জনপ্রতিনিধিদের ভোগান্তিতে পড়ার অভিযোগও করা হয়েছে।

চেয়ারম্যানদের আরও অভিযোগ, বিভিন্ন বিষয়ে কথা বলতে গেলে অনেক সময় তাঁদের সরাসরি কোনো সিদ্ধান্ত না দিয়ে ‘দেখবো’ বলে এড়িয়ে যাওয়া হয়। কখনো ফাইল বা প্রয়োজনীয় কাগজপত্র রেখে যেতে বলা হলেও পরবর্তী সময়ে বিষয়টির অগ্রগতি সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাওয়া যায় না।

রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মণ্ডল অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাতের সময় ইউএনওর কার্যক্রম ও তাঁর আচরণ নিয়ে আলোচনা হয়েছে।

সোনারায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজা মণ্ডল বলেন, এমপি মোরশেদ মিল্টনের সঙ্গে সাক্ষাতের সময় উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

কাগইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু জাফর বলেন, মঙ্গলবার রাতে তিনজন চেয়ারম্যান ও আটজন প্যানেল চেয়ারম্যান সংসদ সদস্যের বাসায় গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উন্নয়ন বরাদ্দের টাকা ফেরত যাওয়া, বিল-ভাউচারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

অন্য কয়েকজন চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানও আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের অভিযোগের বিষয়ে তিনি অবগত নন। কেউ কোনো অভিযোগ করে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে ইউএনওর বিরুদ্ধে এমপির কাছে চেয়ারম্যানদের নানা অভিযোগ

০১:২৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬