০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় জেলার আইন-শৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০১:২৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪

মুহাম্মাদ আবু মুসা- বগুড়ায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’য় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বগুড়া-সংক্রান্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোর্শেদ মিল্টন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকর রাখা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় জেলার আইন-শৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

০১:২৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬