০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া সদরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য, ঢেউটিন ও চেক বিতরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি- বগুড়া সদর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার, ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ সহায়তা বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

এ সময় বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ এবং বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রয়োজন বিবেচনায় নিয়ে এসব সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা লাঘবে ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া সদরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য, ঢেউটিন ও চেক বিতরণ

০১:৫৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬