মুনসুর রহমান তানসেন, কাহালু থেকেঃ বগুড়ার কাহালু উপজেলার পাঁচপীর এলাকার সুশিক্ষিত তরণ মোঃ জামিল হোসেন দূর্গাপুর ইউনিয়নে জনকল্যাণমূলক কাজ ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে ইতিমধ্যে দারুণ চকম সৃষ্টি করেছেন জনগণের মাঝে।
আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে তিনি আগাম প্রচারণায় বিভিন্ন স্থানে গণসংযোগসহ ভোটারদের সাথে কুশল বিনিময়ের জন্য দাপিয়ে বেড়াচ্ছেন দূর্গাপুর ইউনিয়নের অধিকাংশ গ্রামে। আসহায় মানুষের বিপদে-আপদে সাহায্যের হাত বাড়িয়ে মুহূর্তের মধ্যে ছুটে গিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তার ব্যক্তি উদ্যোগে নিজের অর্থ ব্যায় করে বেশ কয়েকটি রাস্তাঘাটের সংস্কারেও বেশ ভালোই ভূমিকা রাখছেন।
জামিল ১৯৯৪ সালের ১২ জুলাই পাঁচপীর এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল গোফফার ও মাতার নাম সাহেরা বিবি। তিনি ২০১০ সালে আল্লামের তাকিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১২ সালে কাহালু সরকারি কলেজ থেকে এইচএসসি, ২০১৬ সালে সরকারি আজিজুল হক কলেজ থেকে ইতিহাস বিষয়ে বিএ (অনার্স) ও ২০১৮ সালে এমএ (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।
তিনি জনসেবামূলক কাজ করবেন বলেই চাকরি না করে ব্যবসাকে পেশা হিসাবে বেছে নিয়েছেন। মাছচাষ, রড-সিমেন্টসহ নানামুখী ব্যবসায় পুঁজি বিনিয়োগের মাধ্যমে তিনি একজন সফল ব্যবসায়ী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যবসা-বাণ্যিজ্যে সফলতা অর্জনের পাশাপাশি ছাত্র জীবন থেকেই সমাজ সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করে এলাকায় দারুণ চমক সৃষ্টি করেছেন জামিল।
মোঃ জামিল হোসেন সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধা না নিয়েই নিজ অর্থে বিভিন্ন রাস্তার সংস্কার কাজ করেছেন। যাতে স্থানীয় জনগণ দুর্ভোগে না পড়েন। ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের সকল ভালো কাজে তিনি বরাবরই সহযোগিতা করে থাকেন। গরীব-দুঃখীর সাহায্য সহযোগিতায় তিনি সবসময় সরব থাকেন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে তিনি তরুণ প্রজন্মকে উৎসাহ দেওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতাও করেন।
ছাত্রজীবন থেকেই তিনি এলাকার মানুষের কল্যাণকর কাজে অংশগ্রহণ করায় তরুণ বয়সেই তিনি মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। অনেকে মনে করছেন উদ্যোমী ও কঠোর পরিশ্রমী এই তরুণ সমাজ সেবক, জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সাধারণ জনগণের অনেক উপকার হবে। আগামীতে দূর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দেওয়ায় ভোটারদের মাঝেও বেশ সারা ফেলেছেন তিনি। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্য নিয়েই তিনি দূর্গাপুর ইউনিয়নের হাট-বাজার, বিভিন্ন গ্রামে নিয়মিত গণসংযোগ করছেন।
মোঃ জামিল হোসেন এই প্রতিনিধিকে জানান, তিনি আগামীতে চেয়ারম্যান নির্বাচনের লক্ষ্য নিয়েই কাজ করছেন। তিনি যদি দূগাপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে গতানুগতিক পদ্ধতির অবসান ঘটিয়ে জনগণের কল্যাণে অনেক ভালো ভালো কাজ করবো। সরকারি অনুদান ও ইউনিয়ন পরিষদের আয়-ব্যায়ের স্বচ্ছ হিসাব-নিকাশ জনগণের কাছে দিবো। তিনি নিজেও দুর্নীতি করবেন না এবং অন্য কাউকেও দুর্নীতি করতে দিবেন না। জনগণের মতামত নিয়েই সকল উন্নয়নমূলক কাজ করা হবে। তিনি আশাবাদী যদি চেয়ারম্যান পদে নির্বাচন করেন, তাহলে দূর্গাপুর ইউনিয়নের জনগণ জনপ্রতিনিধি হিসেবে তাকেই বেছে নিবেন।
০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে সমাজসেবামূলক কর্মকাণ্ডে দুর্গাপুরে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী জামিল হোসেন
-
Reporter Name - ০২:৪৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- ২৬
Tag :
জনপ্রিয়

















