সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলায় ৭ম শ্রেণির ছাত্রী অপহরণ মামলার আসামী ও সিআর মামলার ৪জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে সোনাতলা থানা পুলিশ। গতকাল ২৪ সেপ্টেম্বর দিনব্যাপি বগুড়া পুলিশ সুপারের নির্দেশনায়, এএসপি শিবগঞ্জ সার্কেল এর তত্বাবধানে সোনাতলা থানার এসআই নুর ইসলাম, এসআই নাজিম উদ্দিন, এসআই মোঃ ইমরান হোসেন, এএসআই হারুন ও এএসআই এরশাদ আলীসহ সংগীয় ফোর্স কর্তৃক অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে নারী শিশু মামলাসহ সিআর মামলার আসামী ৫জনকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতার কৃতরা হলেন স্কুল ছাত্রী অপহরণ মামলার আসামী পশ্চিম তেকানী গ্রামের মোঃ আঃ ছালামের ছেলে সালমান মন্ডল (উরফে ফকির)(২৪),
উপজেলার লক্ষিনারায়নপাড়া গ্রামের মৃত সামাদ এর ছেলে বেলাল হোসেন দুখু, আগুনিয়াতাইড় উত্তর পাড়া গ্রামের আফজাল হোসেন মিন্টুর ছেলে শহিদুল ইসলাম রানু(৩৩), একই এলাকার -মোঃ ইউসুফ আলীর ছেলে আনারুল ইসলাম @ কুসুম(৩৫),দড়িহাঁসরাজ গ্রামের মৃত কুদ্দুস বেপারীর ছেলে মোঃ শরিফুল বেপারী(২৮)কে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। এদের মধ্যে নারী শিশু মামলার আসামী সালমানকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার শফিপুর ওভারব্রীজের নিচে বেকারীর মোর রাস্তার উপর থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের ২৫ সেপ্টেম্বর দুপুরে পুলিশ স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় স্কুলছাত্রী অপহরণ মামলা ও সিআর মামলার ৪ আসামী গ্রেফতার
-
Reporter Name - ১১:৫০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- ১৬৫
Tag :
জনপ্রিয়
























