সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: শনিবার বগুড়ার সোনাতলা উপজেলার বঙ্গবন্ধু মিলনায়তনে উপজেলা যুব লীগের আয়োজনে অস্থিতিশীতলা ও নৈরাজ্যের প্রতিবাদে যুব সমাবেশ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। উদ্ভোদন করেন জেলা যুব লীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। প্রধান অতিথী বক্তব্য রাখেন বগুড়া ০১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান শেখ হাসিনা সরকারের হাতকে শক্তিশালী করতে দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।আগামী নির্বাচনে পুনরায় আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনার আহবান জানান। উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটোর সভাপতিত্বে বিশেষ অতিথী বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, জেলা যুব লীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাজেদুর রহমান সিজু, মহিসুল ইসলাম, তোফায়েল আহম্মেদ, মাইসুল তোফায়েল কোয়েল, জেলার যুব লীগের সদস্য আরিফুল জামান মৃদূল, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মী উপস্থিত ছিলেন।
১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় অস্থিতিশীল ও নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের যুব সমাবেশ অনুষ্ঠিত
-
Reporter Name - ০১:৩১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
- ৭০
Tag :
জনপ্রিয়

















