সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে ২০২২-২৩ অর্থবছরে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে পৌরসভা চত্বরে চাল বিতরণ উদ্বোধন করেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এসময় পৌর এলাকার ১৮০ জন জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, পৌর মেয়র মতিউর রহমান মতি, বগুড়া জেলা পরিষদ নবনির্বাচিত সদস্য আব্দুর রশিদ ফারাজী, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবয়ন উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হাদী প্রমুখ।
১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সারিয়াকান্দিতে জেলেদের মাঝে চাল বিতরণ করলেন সাহাদারা মান্নান এমপি
-
Reporter Name - ০১:২৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- ৬৬
Tag :
জনপ্রিয়
























