সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ১০ নভেম্বর দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রস্তুতিসভা ও উপজেলা নির্বাহী অফিসারের সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর সোমবার উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীনের সভাপতিত্বে ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পর্কিত তথ্য সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সামনে উপস্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল বারী টিম, বালুয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, তেকানী চুকাই নগর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা কৃষি কর্মকর্তা সৌরভ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব, নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সামিউল ইসলাম, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, সাবেক আহŸায়ক ইকবাল কবির লেমন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য বদিউদজ্জামান মুকুল, লতিফুল ইসলাম, জাহিনুর ইসলাম বিকাশ, ফয়সাল আহম্মেদ, আমিরুল ইসলাম, মিনাজুল ইসলাম প্রমুখ। আগামী ১০ নভেম্বর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।
Reporter Name 























