সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় বড়ভাই, সাবেক পৌর কাউন্সিলর কর্তৃক আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় ও নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এঘটনায় মঙ্গলবার সকালে আগুনিয়াতাইড় দক্ষিণপাড়া মÐলবাড়িতে একত্রিত হয়ে এলাকাবাসী সাংবাদিকদের ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার সময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় বড়ভাই কর্তৃক ভোগান্তির শিকার রেজাউল করিম নিপা জানান,সোনাতলা উপজেলার পৌরসভাধীন আগুনিয়াতাইড় মৌজায় হাজীবাড়িতে বাবা মরহুম আজগর আলীর পুত্র-কন্যারা একসঙ্গে বসবাস করে আসছি। বাবার মৃত্যুর পর প্রত্যেক ভাই পৈত্রিক জমিতে আলাদা আলাদা বাড়ি করে বসবাস করে আসছি। কিন্তু আমার বড়ভাই সাবেক পৌর কাউন্সিলর মোঃ জহুরুল ইসলাম শিফা তাঁর বাড়ি করার সময় পৌরসভার কোন নিয়ম-কানুন না মেনে গায়ের জোড়ে জোরজবরদস্তি করে বিল্ডিং বাড়ি নির্মাণ করেন। পৈত্রিক বসতবাড়ি থেকে বের হওয়ার জন্য রাস্তাটির অধিকাংশ জায়গা নিজ দখলে নিয়ে আমার ও অন্য ভাইদের চলাচলে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি করেছেন তিনি। তাঁর বাড়ির পানির ড্রেনটি নিয়ম-নীতির তোয়াক্কা না করে আমার বাড়ির দিকে দিয়ে আমাদের সমস্যার সৃষ্টি করেন। এব্যাপারে প্রতিবাদ করলে আমাকে হেনস্তা করার জন্য তিনি জেলা বগুড়ার নির্বাহী ম্যাজিস্টেট ‘খ’ অঞ্চল আদালতে মামলা দায়ের করেন। মামলায় তিনি আমিসহ আমার স্ত্রী শারমিন আক্তার, অপর বড়ভাই মৃত জামিল উদ্দিন মÐলের স্ত্রী রুবি বেগম ও আমার একমাত্র নাবালক ছেলে সিহাব উদ্দিনের নামে মিথ্যা অভিযোগ দেন। গ্রামবাসী জালাল উদ্দীন, রুবি বেওয়া,নূরজাহান বেগম, ফখরুদ্দিন, রবিন, আমিরুল ইসলামসহ অনেকে রেজাউল করিম নিপার বক্তব্য সমর্থন করে ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে স্থানীয় পৌর কাউন্সিলর মশিউর রহমান রানার সাথে কথা বললে তিনি জানান, ‘আমি এ সংক্রান্ত এক শালিসে সেখানে গিয়েছিলাম। শালিসের মধ্যে সকলের সামনে জহুরুল ইসলাম শিফা যে আচরণ করেছে তা অশোভনীয়। একজন সাবেক কাউন্সিলর হিসাবে আপন ছোট ভাইয়ের সাথে তাঁর আচরণ নিন্দনীয়।’
এ বিষয়ে সাবেক পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম শিফার মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় বড়ভাই কর্তৃক ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা ও নানা প্রতিবন্ধকতার অভিযোগ
-
Reporter Name - ০৪:০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- ৭১
Tag :
জনপ্রিয়
























