সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা প্রকল্পের আওতায় উপজেলা কুশার ঘোপ ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ২০ নভেম্বর রবিবার বিকালে কুশারঘোপ এলাকায় স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন,
বগুড়া-১আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শ্রাবন বিল্ডার্স । এসময় উপস্থিত ছিলেন, বালুয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, সাবেক মধুপুর ইউপি চেয়াম্যান অসীম কুমার জৈন নতুন, মেসার্স শ্রাবন বিল্ডার্স এর স্বত্ত্বাধীকারী শ্রাবন। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক,বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী মন্ডল,সাধারণ সম্পাদক শাহজাহান আলী আকন্দ, আওয়ামীলীগ নেতা শ্যামল, পৌর যুবলীগের সভাপতি জোবায়ের হোসেন পরাগ, যুবলীগ নেতা সাবেরী আলম ছোটন, কুশার ঘোপ ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এর আগে উপজেলার নগর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মুন লাইট ডেভেলপমেন্ট সোসাইটি বগুড়ার উদ্যোগে ভিজিডি সুবিধা ভোগীদের নিয়ে সচেতন সমাবেশ ও সহযোগিতা প্রদান অনুষ্ঠান বেলা ২ ঘটিকায় রাখালগাছি তালুকদার বাড়ি মসজিদ প্রাঙ্গণে উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় বিদ্যালয়ের সংযোগ সড়ক নির্মাণ কাজের ফলক উন্মোচন
-
Reporter Name - ০২:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
- ৮৪
Tag :
জনপ্রিয়
























