সোনাতলা (বগুডা) প্রতিনিধি: বগুডার সোনাতলা উপজেলার সম্মাননা পেলেন ৯জন সাংবাদিক। সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্থানীয় সামাজিক সংগঠন প্রভাতের আলো তরুণ সংঘ তাঁদের এ সম্মাননা প্রদান করেন। প্রভাতের আলো তরুণ সংঘের আয়োজনে ও মানবতা জাগ্রত হোক সামাজিক সংগঠনের সহযোগিতায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টায় সোনাতলা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিতে করেন প্রভাতের আলো তরুণ সংঘের সভাপতি জেমস খান অরনু। প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সম্মাননা প্রাপ্তদের ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন। তিনি বলেন, সংগঠনটি বিভিন্ন ক্ষেত্রে সামাজের বিবাহ, শীত বস্ত্র, গরিবদের পার্শ্বে থেকে সহযোগীতা করে আসছে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রভাতের আলো তরুণ সংঘের প্রধান পৃষ্ঠপোষক শাহিদুল বারী খান রব্বানী, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, থানা প্রতিনিধি এস আই নূর ইসলাম ও প্রভাতের আলো সামাজিক মানবতা জাগ্রত হোক সংগঠনের উপদেষ্টা আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মাননাপ্রাপ্ত অতিথি, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিখন, সাবেক প্রেস ক্লাবের সভাপতি লতিফুল ইসলাম, সাবেক আহ্বায়ক ইকবাল কবির লেমন ও মানবতা জাগ্রত হোক সামাজিক সংগঠনের সভাপতি আব্দুল্লাহ্ আল নোমান।
অনুষ্ঠানে সোনাতলা প্রেসক্লাব সভাপতি নিপুন আনোয়ার কাজলকে সাংবাদিকতায় দক্ষ সংগঠকের ভূমিকা দায়িত্ব পালন করায়, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিখনকে টিভি সাংবাদিকতায় বিশেষ অবদান, সাবেক প্রেস ক্লাবের সভাপতি লতিফুল ইসলাম সাংবাদিকতায় সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দায়িত্ব পালন করায়, সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু ও সাবেক আহ্বায়ক ইকবাল কবির লেমনকে সৃজনশীল ও উদ্দীপনামূলক সংবাদ প্রকাশে বিশেষ অবদান রাখায়, সাবেক সাধারণ সম্পাদক বদিউদ-জ্জামান মুকুলকে বিশেষ প্রতিবেদন প্রকাশের বিশেষ দায়িত্ব পালন করায়, সাবেক যুগ্ম সম্পাদক ও অনলাইন পত্রিকা সোনাতলা সংবাদ এর সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুনকে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায়, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাককে অপরাধ বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় এবং সাংবাদিক সাজেদুর আবেদীন শান্তকে ফিচার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়।
০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় সাংবাদিকতায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৯জন গুনি সাংবাদিককে সম্মাননা প্রদান
-
Reporter Name - ০২:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- ৫৭
Tag :
জনপ্রিয়
























