সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় ১২৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর শুক্রবার সরকারী সোনাতলা মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে মোট ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত বাংলা, ইংরেজী,গণিত ও বিজ্ঞান ৪ বিষয়ে মোট ১০০মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১২৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মোট ৭৬৪
জন শিক্ষার্থীর মধ্যে ৭৪৭ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এসময় কেন্দ্র পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন। সঙ্গে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের ভেটেরিনারী সার্জন ডাঃ অজয় চন্দ্র, সরকারী সোনাতলা মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান, হল সুপার মাহবুব প্রমুখ।
০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
-
Reporter Name - ১১:৫০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
- ৮৪
Tag :
জনপ্রিয়



















