আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার সোনাতলায় সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১লা জানুয়ারী সোমবার সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বই উৎসবে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন এর সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া -১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, বিশিষ্ট শিক্ষাবিদ এমপি পুত্র সাখাওয়াত সজল, থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ সাহা, সরকারি নাজির আকতার কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল আলম বকুল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক প্রমূখ। আলোচনা শেষে উপজেলার ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২২টি মাধ্যমিক,২২টি ইবতেদায়ী,৯টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত
-
Reporter Name - ১১:০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- ৮৯
Tag :
জনপ্রিয়
























