১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সোনাতলায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত‍্যু

  • Reporter Name
  • ১২:২০:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • ২০১

আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের সুজাইতপুর গ্রামে বসত বাড়ীর সামনে ট্রেনের ধাক্কায় ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত‍্যু হয়েছে। ৮জানুয়ারী রবিবার দুপুরে মৃত আবু তালেবের ছেলে টুকু প্রামানিকের (৬৫) ট্রেনের ধাক্কায় মৃত‍্যু হয়। জানা যায়, টুকু প্রামানিক বাড়ীর সামনে রেল লাইনের উপর বসে থাকা অবস্থায় ট্রেনের বাঁশি শুনে রেললাইন থেকে নামার সময় সান্তাহার গামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে তার আত্মীয়-স্বজন লাশ নিজ বাড়িতে নিয়ে গিয়ে দাফনের ব‍্যবস্থা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

সোনাতলায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত‍্যু

১২:২০:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩