সোনাতলা (বগুড়া) প্রতিনিধঃ বৃহস্পতিবার বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের মাসিক সমন্বয়, আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহি অফিসার সাঈদা পারভীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জাকির, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহিয়া কামাল, কৃষি অফিসার সোহরাব হোসেন, প্রাণীসম্পদ অফিসার নুসরাত জাহান লাকী, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, মৎস্য অফিসার হাফিজুর রহমান, পরিসংখ্যান অফিসার সাফিউল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার গোলাম সারোয়ার। জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সহ অন্যান্য চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
-
Reporter Name - ০৩:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
- ১১৩
Tag :
জনপ্রিয়



















