স্টাফ রিপোর্টারঃ বগুড়া সারিয়াকান্দি ফুলবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহাদতজ্জামান গেদা ইন্তেকাল করেছেন । গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার সময়ে বার্ধক্যজনিত কারণে তিনি সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন । মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন সংসদ সদস্য সাহাদারা মান্নান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ম. রাজ্জাক, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম মুন্টু, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ ফারাজী, মেয়র মতিউর রহমান মতি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোকছেদুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, সাবেক সভাপতি ইঞ্জি. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগর, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ । মরহুম শাহাদতজ্জামান গেদা উপজেলার পৌর এলাকার বাগবেড় গ্রামের বাসিন্দা। মরহুমের জানাযার নামাজ শুক্রবার সকাল ১০ টায় সারিয়াকান্দি পাবলিক মাঠে অনুষ্ঠিত হবে ।
০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সারিয়াকান্দিতে প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের ইন্তেকাল
-
Reporter Name - ০৩:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
- ১০৬
Tag :
জনপ্রিয়



















