আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সারাদেশের ন্যায় বগুড়া সোনাতলা বিএনপির একাংশ মধুপুর ইউনিয়নে ১০ দফা দাবীতে পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১১ ফ্রেব্রুয়ারী শনিবার সকালে খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবীতে ইউনিয়ন যুবদলের আহ্বায় জুলফিকার রহমানের নের্তৃতে পথযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ কে.এম হুমায়ুন কবির, জোড়গাছা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হামিদুল হক লিটু, বিএনপির নেতা বাদশা, মধুপুর ইউনিয়ন বিএনপি নেতা মনু, উপজেলা যুবদলের আহ্বায় মো রাশেদুর রহমান হান্নান, সিঃ যুগ্ম আহ্বায় মোঃ কামরুল হাসান বাবু, সদস্য সচিব নজমুল হক জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, সদস্য মমিন মন্ডল সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথযাত্রায় বক্তরা বলেন, ভোটারবিহীন বর্তমান নিশিরাতের সরকারের অগণতান্ত্রিক, গণবিরোধী কার্যকলাপ, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা, ভূলনীতি, দলীয়কারণ, ভোটাধিকার ও মানবাধিকার হরণে একদলীয় কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম হচ্ছে। অর্থনীতি, জনজীবনসহ গোটাদেশ আজ লন্ডভন্ড। গণবিরোধী সরকার দফায় দফায় বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীন বৃদ্ধি করে জনজীবনে নাভিশ্বাস তুলেছে। হত্যা, গুম, নির্যাতন, মিথ্যা মামলা নিত্যদিনের ঘটনা। ভোটের নামে চলছে নির্মম প্রহসন। নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে সরকার। তারা ভোটচুরি করে জোরপূর্বক ক্ষমতায় আছে। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ, নিরপেক্ষ, গ্রহনযোগ্য, অংশগ্রহণমূলক হয় নাই, হবেও না । জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রধান বাধা আওয়ামী লীগ সরকার। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নাই ।
০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলার মধুপুর ইউনিয়নে ১০ দফা দাবীতে বিএনপি’র পথযাত্রা অনুষ্ঠিত
-
Reporter Name - ০২:১৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- ১৮০
Tag :
জনপ্রিয়



















