সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২.০১ মিনিটে সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম শহীদ মিনারে শহীদ মিনারে ফুল দিয়ে সকল ভাষা শহীদের শ্রন্ধাঞ্জলী নিবেদন করা হয়। এতে বগুড়া -১ আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নান শিল্পীর পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মিনহাদুজামান লীটন, উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, থানা প্রশাসনের পক্ষে তদন্ত ওসি কামাল হোসেন ফুল দিয়ে শহীদের প্রতি শ্রন্ধাঞ্জলী জানান। পরে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ,মুক্তিযোদ্ধা সংগঠন ফুলের তোড়া অর্পন করেন।এছাড়া ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সোনাতলা পৌরসভার পক্ষে সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু এবং সকল কাউন্সিলর ও কমকর্তা কর্মচারীরা। এরপর সোনাতলা প্রেসক্লাবের পক্ষে শহীদদের প্রতি শ্রন্ধাঞ্জলী নিবেদন করেন প্রেসক্লাবের সভাপতি ও কাউন্সিল নিপুন আনোয়ার কাজল, ও হারুনর রশীদ। এরপর একে একে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব বৃন্দ শ্রন্ধাঞ্জলী নিবেদন করেন।
১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
-
Reporter Name - ১১:৫৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- ১০৬
Tag :
জনপ্রিয়



















