০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় আন-নূর সাইন্টিফিক মাদরাসায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০১:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • ২৭৮

প্রেস রিলিজঃ বগুড়ার সোনাতলা উপজেলা সদরে প্রতিষ্ঠিত দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান “আন-নূর সাইন্টিফিক মাদরাসা” চত্বরে অনুষ্ঠিত হল, বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, বই মেলা, পিঠা উৎসব এবং বিজ্ঞান মেলা।
গত ২৭ ফেব্রুয়ারি, সকাল ১০টায় হওয়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন। মাদরাসার দুজন শিক্ষিকা মোছাঃ সোমাইয়া ও মোছাঃ তাসলিমার পরিচালনায় সভাপতিত্ব করেন, আন-নূরের চেয়ারম্যান গোলাম রব্বাণী রোমান। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ সৈকত হাসান, অফিসার ইনচার্জ, সোনাতলা থানা। মোঃ ছাইদুর রহমান, অধ্যক্ষ, আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। এটিএম রেজাউল করিম মানিক, পরিচালক, গুড মর্নিং স্কুল। মোঃ হারুন অর রশিদ, কাউন্সিলর, ৪নং ওয়ার্ড, সোনাতলা পৌরসভা। মোঃ আসাদুল ইসলাম, ইসলামি ব্যাংক কর্মকর্তা। মোঃ আব্দুর রজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী।
প্রধান অতিথি তার বক্তব্যে, ভাষার মাসে “আন-নূর সাইন্টিফিক মাদরাসা”র এরকম ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। মাতৃভাষার সাথে শিক্ষার্থীদের আরবি ও ইংরেজি বক্তব্য উপস্থাপনা দেখে ধন্যবাদ জানান। অতঃপর বই মেলা, পিঠা উৎসব এবং বিজ্ঞান মেলার স্টল গুলো ফিতা কেটে উদ্ভোধনের মাধ্যমে ঘুড়েঘুড়ে দেখেন।
বিশেষ অতিথিদের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সৈকত হাসান মাদরাসার আধুনিক পরিবেশ, পড়ালেখার মান ও অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়ে বলেন, সন্তানকে খারাপ জায়গা থেকে ফিরে আনতে এবং ভালো রাখতে বাবা-মা’কে সময় দিতে হবে। আর এরকম দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে বিড়াট অবদান রাখবে। অতঃপর পুরস্কার বিতরণ এবং সভাপতির সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় আন-নূর সাইন্টিফিক মাদরাসায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

০১:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩