১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সোনাতলায় চোরাই গরুসহ ২জন গ্রেফতার

  • Reporter Name
  • ০৪:০৬:২২ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • ২৩৭

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশ একটি চোরাই গরুসহ ২জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, পু‌লিশ সুপার বগুড়ার নি‌র্দেশনায় এএস‌পি শিবগঞ্জ সা‌র্কেলের তত্বাবধানে সোনাতলা থানার এসআই মোঃ আনিছুর রহমান মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে একটি কালো রংয়ের গরুসহ ২জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলা সদরের আগুনিয়াটাইড় গ্রামের এনামুল হক মন্ডলের ছেল সৈকত মন্ডল (২০) ও একই গ্রামের বুলু মৃধার ছেলে ইসলাম মৃধা (২০)। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোনাতলা থানার ওসি সৈকত হাসান গরুসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

সোনাতলায় চোরাই গরুসহ ২জন গ্রেফতার

০৪:০৬:২২ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩