০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

  • Reporter Name
  • ০৩:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • ১২৩

নিজস্ব প্রতিদেক, সোনাতলা: বগুড়ার সোনাতলায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার, থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, প্রেসক্লাব সভাপতি নিপুন আনোয়ার কাজল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহনেওয়াজ তালুকদার বাবু। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন রবিউল ইসলাম শাকিল।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

০৩:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩