১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় বালু উত্তোলনের গর্তে পড়ে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • ১২:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • ১০৪

নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলায় খালে গোসল করতে নেমে বালু উত্তোলনের গর্তে পড়ে লিলিমা খাতুন নামের ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মূলবাড়ী গ্রামের লিলু মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানিয়েছে, আজ শুক্রবার দুপুরে শিশু লিলিমা খাতুন লোহাগাড়া খালে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে নামে। গোসল করে সবাই বাড়িতে ফিরে গেলেও লিলিমা না ফেরায় তার পিতা-মাতা খুঁজতে থাকে। পরে অন্যান্য শিশুরা জানান লিলিমা তাদের সাথে গোসল করতে নেমে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলনের খাদে পরে। তখন স্থানীয় লোকজন খালের খাদ থেকে খোঁজাখুজি করে লিলিমার মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে সোনাতলা থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, মৃতদেহ খাল থেকে পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন নিয়ে এলাকায় বসেছিলাম। তাদের কোনো অভিযোগ না থাকায় মৃত দেহটি দাফন করার জন্য অনুমতি দেওয়া হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় বালু উত্তোলনের গর্তে পড়ে শিশুর মৃত্যু

১২:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩