১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ৬ কেজী গাঁজাসহ ২ কিশোর গ্রেপ্তার

  • Reporter Name
  • ০৮:৫৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • ২৫৮

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশ রাতে সড়কে টহল দেওয়ার সময় ৬কেজী গাঁজাসহ ২জন কিশোরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো লালমনিরহাট সদর উপজেলার চরকুলাঘাট এলাকার মকবুল হোসেনের ছেলে রুবেল হোসেন (১৯) ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে আহসান ইমন (১৬)।
পুলিশ জানিয়েছে, সোনাতলা থানার উপপরিদর্শক নুর ইসলাম ও সহকারী উপপরিদর্শক রমেন কুমার সাহা, এরশাদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে সড়কে টহল দিচ্ছিলেন। গভীর রাতে উপজেলার কর্পূর বাজারে ঘোরাফেরার সময় ওই কিশোরদের সন্দেহ হয়। এসময় তাদের ব্যাগ থেকে ৬ কেজী গাঁজাসহ ওই কিশোরদের আটক করে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, আটককৃত কিশোরদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। তাদের আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় ৬ কেজী গাঁজাসহ ২ কিশোর গ্রেপ্তার

০৮:৫৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩