১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় তাহেরুল হত্যা ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

  • Reporter Name
  • ১১:২২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
  • ৫৯১

Exif_JPEG_420

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় বাড়ির জায়গা-জমি নিয়ে মারপিটে তাহেরুল ইসলাম (৪৫) নামে ব্যক্তি নিহত ঘটনায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মধুপুর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে বাড়ির জায়গা-জমি নিয়ে মৃত রইচ উদ্দিনের ছেলেদের সাথে একই বাড়ির সাবেক ইউপি মেম্বর মতিউর রহমান টুকুর পক্ষের লোকদের মধ্যে গত ১৮ মার্চ বিকেলে ঝগড়া বিবাদ হয়। এর এক পর্যায়ে পক্ষ দুটির মধ্যে লাঠিসোটা,রড ও পাইপ নিয়ে মারপিটের ঘটনা ঘটে। এতে মৃত রইচ উদ্দিনের ছেলে ছাইদুর রহমান (৬০), আব্দুল ওয়াহেদ (৫২) ও মৃত হাবিবুর রহমানের ছেলে তাহেরুল ইসলাম (৪৫) সহ আরো কয়েকজন আহত হয়। প্রতিপক্ষের আহত হয় মতিউর রহমান টুকুর স্ত্রী কোহিনুর বেগম (৪২),ছেলে কাইয়ুম (২৪) ও আহম্মদ আলীর ছেলে ইকবাল (২২)। তারা সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এদের মধ্যে তাহেরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে নিহত তাহেরুল ইসলামের স্ত্রী রিতা বেগম বাদী হয়ে মতিউর রহমান টুকু,ইকবাল হোসেন ও আহম্মেদ আলী মঞ্জুসহ কয়েকজনকে আসামী করে সোনাতলা থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় দুই নারীকে পুলিশ গ্রেফতার করেছে। বাকি আসামীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবীতে শুক্রবার (৩১ মার্চ) মধুপুর ইউনিয়নের ফুলবাড়িয়া চারমাথা মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। মানববন্ধন ও বিক্ষোভে অসংখ্য নারী-পুরুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন রিতা বেগম,তানজিলা,আতিকুর রহমান, আব্দুল ওয়াহেদ,তবিবর রহমান,আশরাফুল ইসলাম,ইউপি সদস্য আতিকুর রহমান,জবাইদুর রহমান,হারুন,বাবু,জিল­ার রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় তাহেরুল হত্যা ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

১১:২২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩