১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • Reporter Name
  • ০১:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • ৯৮
আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ মৌসুমে পাট ও উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ২ এপ্রিল রোববার বেলা ১১টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে বিতরণ পুর্বক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বালুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ ও বক্তব্য রাখেন,বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ,পাকুল্যা ইউনিয়নের কৃষক মোঃ আল মামুন।
এসময় উপস্থিত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রওশন ইজদানী, পরিসংখ্যান কর্মকর্তা সাফিউল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সারোয়ার জাহান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবলু আকন্দ প্রমূখ। উল্লেখ্য, সমগ্র উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে আউস ধানের বীজ,ডিওপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে ১৬০০ জন এবং পাটের বীজ ১০০০ জনকে এ প্রণোদনা দেওয়া হয়েছে।
Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

০১:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩