০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ

  • Reporter Name
  • ০৩:৫৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • ১৪২
সোনাতলা সংবাদদাতাঃ আগামী ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ও মধুপুর ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে বঙ্গবন্ধু কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহারের চাল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে মধুপুর ও পাকুল্লায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-১ আসনের সংসদ সদস‍্য সাহাদারা মান্নান। বিষেশ অতিথির বক্তব্য দেন  উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ‍্যাড.মিনহাদুজ্জামান লীটন।  সভাপতিত্ব করেন মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম ও পাকুল্লা ইউনিয়ন আ’লীগের সভাপতি জুলফিকার রহমান টিটো। আরও বক্তব্য দেন মধুপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক রেজাউল করিম রেজা ও উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ প্রমুখ। শেষে মধুপুরে ১ হাজার ৯’শ ৩২ ও পাকুল্লায় ১৫ হাজার ৩’শ ৭৭ জনের মাঝে উপহার বিতরণ করা হয়।
Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ

০৩:৫৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩