০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রুগিদের পথ্য ও নগদ অর্থ দিলেন সাহাদারা মান্নান এমপি

  • Reporter Name
  • ০২:৩২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • ২৪৬

আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ ৮ সেপ্টেম্বর শুক্রবার বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে রোগীদের খোঁজ খবর নেন বগুড়া ১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
শুক্রবার দুপুর ১২টায় তিনি হাসপাতালে প্রবেশ করেন এবং রোগীদের খোঁজ খবরের পাশাপাশি ফলমূলসহ নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদানের তাগিদ দেন কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের।
এসময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনাতলা আওয়ামী লীগের সভাপতি এড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, সোনাতলা পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাবিনা ইয়াসমিন, ছাত্রলীগ নেতা অমিত কুমার গুপ্তসহ অনেকে।
এদিকে হাসপাতালের পরিবেশ নোংরা হওয়ায় সংসদ সদস্য সাহাদারা মান্নান অসন্তোষ প্রকাশ করে কর্তব্যরত চিকিৎসকদের বলেন, ‘হাসপাতালের পরিবেশ নোংরা হয়ে রয়েছে। আমি হাসপাতাল কর্তৃপক্ষকে তাগিদ জানাচ্ছি যেনো খুব শীগ্রই হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন করা হয়’।
হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের পরিবেশ খুবই নোংরা। টয়লেট অপরিস্কারসহ দেওয়ালে শেওলা জমে গিয়েছে। এ নিয়ে রোগীরা ক্ষোভও প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রুগিদের পথ্য ও নগদ অর্থ দিলেন সাহাদারা মান্নান এমপি

০২:৩২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩