০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় সাব রেজিস্ট্রারের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিলঃ দুই সপ্তাহ ব্যাপী কলম বিরতি

  • Reporter Name
  • ০৩:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • ৩৪২

আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় উপজেলা সাব রেজিস্ট্রার নুসরাত জাহানের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও ১১ অক্টোবর থেকে দলিল লেখকদের কলম বিরতি চলমান চলমান রয়েছে। ২৩ অক্টোবর সোমবার সকালে উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে সাব রেজিস্ট্রার নুসরাত জাহানের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল করেন ।
মিছিল শেষে সাব রেজিস্ট্রার অফিসের সামনে অবস্থান নিয়ে বক্তব্যে তারা বলেন, সাব-রেজিস্ট্রার অপসারণ না হওয়া পর্যন্ত তাদের কলম বিরতি চলমান থাকবে। তারা আরও বলেন, সাব রেজিস্ট্রার নুসরাত জাহান এই উপজেলায় যোগদানের পর হতে সে দায়িত্ব পালনের ক্ষেত্রে দলিল লেখকরা পদে পদে বিড়ম্বনার শিকার হয়ে আসছেন। সাব রেজিষ্টার নুসরাত জাহানের নিকট দলিল সম্পাদনের কোন বিষয় নিয়ে গেলে তিনি দলিল লেখকদের সাথে অশালিন আচরণ করে থাকেন। তিনি যোগদানের পর থেকে অদ্যাবধি বিষয়টি চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে। কথায় কথায় তিনি দলিল লেখকদের দলিল লেখার কাজ হতে অব্যাহতি প্রদান করেন এবং লাইসেন্স বাতিলের হুমকি প্রদান করেন। এছাড়াও দলিল করতে আসা সাধারণ মানুষকে ছোট খাটো ত্রুটি দেখিয়ে জটিলতার সৃষ্টি করে নির্ধারিত উৎকোচের বিনিময়ে বিষয়গুলোর রফাদফা করেন।
তারা জানান, এরপর বিভিন্ন মহিলাদের নিয়ে ঝাড়ু মিছিল করা হবে। উপজেলা সাব রেজিস্ট্রার নুসরাত জাহান স্ব ইচ্ছায় বদলি না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি নবীন আনোয়ার কমরেড, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক মাছদুর রহমান বকুল, কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, দলিল লেখক সমিতির সদস্য, খলিলুর রহমান, জাহিদ হোসেন, ঝোটন, নির্মল, লায়ন সহ দলিল লেখক সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় সাব রেজিস্ট্রারের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিলঃ দুই সপ্তাহ ব্যাপী কলম বিরতি

০৩:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩