০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ৭০ পিছ ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক 

  • Reporter Name
  • ১০:৩১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • ৬৩৩

প্রধান প্রতিবেদকঃ বগুড়ার সোনাতলায় ৭০ পিছ ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছেন থানা পুলিশ।

২০ নভেম্বর সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানার পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বালুয়া ইউনিয়নের বড় বালুয়া গ্রামে ওমর ফারুক ঝম্পোর বাড়ির আঙিনায় মাদক বিক্রয়ের সময় তাদেরকে হাতে নাতে আটক করেছে।

আটককৃতরা হলেন বড় বালুয়া গ্রামের তোতা মিয়ার ছেলে মোঃ ওমর ফারুক ঝম্পো (৩৫), একই গ্রামের মৃত আলা বক্সের ছেলে হারুন (৪২), সুজন মিয়ার ছেলে শামীম শেখ (২৬) ও দক্ষিণ আটঘরিয়া গ্রামের শামসুল হকের ছেলে আঃ মমিন (৩১)।

সোনাতলা থানার এসআই নাজিম উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরে তারা মাদক বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সোমবার রাত সাড়ে দশটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হই’।

তিনি আরও বলেন, ‘যোগসাজেশে মাদক বিক্রয়ের জন্য তারা ওই ঝম্পোর বাড়ির আঙিনায় অপেক্ষা করছিলো। এসময় ওমর ফারুক ঝম্পোর কাছে ১০০ গ্রাম গাজা আর ৫০ পিছ ইয়াবা, মোমিনের কাছে ২০ পিছ ইয়াবা, হারুনের কাছে ১৫ পুরিয়াসহ পনের গ্রাম গাজা ও শামীম শেখের কাছে ১০ পুরিয়া গাজা পাওয়া যায়।

সোনাতলা থানার ওসি সৈকত হাসান জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে ২১ নভেম্বর মঙ্গলবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে’।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সোনাতলায় ৭০ পিছ ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক 

১০:৩১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩