আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ ও এসএসসিদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আহসান হাবীব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও আমেরিকার ইউনিভার্সিটির লেকচারার সাখাওয়াত হোসেন সজল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিয়ার রহমান, সোনাতলা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোনারুল ইসলাম, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, অত্র বিদ্যালয়ের পরীক্ষার্থী । প্রতিষ্ঠানের শিক্ষার্থী জোনায়েদ আমিন জারিফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রতিষ্ঠানে ২৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবেন।
১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান
-
Reporter Name - ০২:৩৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- ২৮৬
Tag :
জনপ্রিয়



















