১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় আবারও ট্রাকের ধাক্কায় মহিলার মৃত্যু

  • Reporter Name
  • ০৬:০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৬৪

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট সড়কে ট্রাকের ধাক্কায় সালেহা বেগম (৪৫) নিহত হোন এবং ও বিউটি বেগম‌ (৫০) আহত হয়ে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল পৌনে ৭ টার সময় উপজেলার ছোট বালুয়া গ্রামের মসজিদের সামনে এ ঘটনা ঘটে। সালেহা বেগম ও বিউটি বেগম তারা দু’জন আপন বোন। তারা পৌর এলাকার বোচারপুকুর গ্রামের মৃত আলী আজমের মেয়ে।

স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে দুই বোন সোনাতলা-মোকামতলা আঞ্চলিক সড়কে হাটাহাটি করছিলো। এসময় তারা ছোট বালুয়া গ্রামে মসজিদের সামনে পৌঁছালে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেন।

এ ব্যাপারে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, দুইজন হাটতে বের হয়েছিলো। তাদেরকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। হাসপাতালে পৌছানোর পর ছালেহা বেগম মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে’।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সোনাতলায় আবারও ট্রাকের ধাক্কায় মহিলার মৃত্যু

০৬:০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪