প্রেস রিলিজঃ বগুড়ার সোনাতলা উপজেলাধীন উত্তর চুকাই নগর জামে মসজিদে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপি ও অঙ্গদলের অসুস্থ অন্যান্য নেতাকর্মির রোগমুক্তির জন্য এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জুমার নামাজ পর তেকানী চুকাই নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের যৌথ উদ্যোগে দোয়া করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তেকানী চুকাই নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামিরুল ইসলাম,সদস্য তোফাজ্জল হোসেন বাবলু মিয়া,ছাত্রদল নেতা মিলন আহম্মেদ হৃদয়,এম.এ হানিফ সংকেত,লিয়াকত আলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মোঃ গিয়াস উদ্দিন ও আব্দুল লতিফ-সহ অনেকে। দোয়ার পর মিষ্টি বিতরণ করা হয়।
১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
-
Reporter Name - ০৩:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
- ১৬৮
Tag :
জনপ্রিয়



















