স্টাফ রিপের্টারঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ সোনাতলা উপজেলা পর্যায়ে সঙ্গীত ও কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছে সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজলের কন্যা নুবহা আনোয়ার রাইয়ানা। সবুজসাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাইয়ানা ‘ক’ গ্রুপের প্রতিযোগী হিসেবে এ কৃতিত্ব অর্জন করে।
সোমবার বিকেলে সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা তার হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা সাজু মিয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিউল ইসলাম ও রেজাউল করিম।
সাংবাদিককন্যা নুবহা আনোয়ার রাইয়ানার কৃতিত্বে তাকে অভিনন্দন জানিয়েছেন সোনাতলার সাংবাদিকবৃন্দ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলা প্রেসক্লাবের সভাপতি কাজলের কন্যা রাইয়ানা পেলেন সঙ্গীত ও কবিতা আবৃত্তিতে পুরস্কার
-
Reporter Name - ০৩:৩৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
- ৩১১
Tag :
জনপ্রিয়



















