১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় রেল স্টেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান অ্যাড. লীটন

  • Reporter Name
  • ০১:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • ৩০৪

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় রেল স্টেশনে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন।
১৬ মার্চ শনিবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন।
মতবিনিময় কালে সাংবাদিক বলেন, প্রয়াত এমপি আব্দুল মান্নান এ রেলষ্টেশনে প্রত্যকটা আন্তঃনগর ট্রেনের ষ্টপেজ করে দিয়েছেন। বর্তমান বগুড়া -১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান ইতিমধ্যে আধুনিক মানের প্লাটফর্ম, ওয়েটিং রুম, ফুট ওভারব্রিজ যে কাজগুলো চলমান রয়েছে। বর্তমানে গত ১২ মার্চ থেকে বুড়িমারী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে। যা তৎকালীন মাননীয় রেলমন্ত্রী সুজনের সাথে আমাদের এমপি মহোদয়ের সাথে কথা হয়েছিলো এবং ষ্টপেজ তালিকায় নাম দেওয়া ছিলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রেলমন্ত্রী নতুন হওয়ায় তিনি বিভিন্ন ষ্টেশনে ষ্টপেজ না রেখে ট্রেনটি চালু করছেন।
বর্তমানে সোনাতলা রেলষ্টেশনে কি কি উন্নয়ন মূলক কাজ করতে হবে বলে সাংবাদিকদের বলেন। এসময় সাংবাদিকরা ৬টি উন্নয়ন মূলক কাজের প্রয়োজনের কথা তুলে ধরেন। ১, বুড়িমারী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, ২. রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস ও দোলনচাঁপা ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি। ৩. যেহেতু ষ্টেশন সকল আন্তঃনগর ষ্টপেজ রয়েছে নানা ধরনের মোবাইল চুরির ঘটনা ঘটেছে সেক্ষেত্রে রেলওয়ে একটি ফাঁড়ি থানার কথা বলেন। ৪. ষ্টেশনটি সিসিটিভি ক্যামেরা আওতায় আনার কথাও বলেন। ৫. অনলাইন টিকেটের ব্যবস্থা চালু করন। ৬ . সর্বশেষ বোনার পাড়া থেকে সান্তাহার গামী কলেজ ট্রেনটি এ এলাকায় গুরুত্বপূর্ণ ট্রেন অল্প কয়েকটি বগি নিয়ে চলাচল করে। এতে করে এ উপজেলার নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন পেশার মানুষ অতিকষ্টে শহরে কর্মসংস্থানে যাতায়াত করতে হয়। এই ট্রেনের বগি বৃদ্ধি করার কথাও তুলে ধরেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেন মজনু,সাবেক সভাপতি ও কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, গনমাধ্যম কর্মী মানবকণ্ঠ উপজেলা প্রতিনিধি সাজেদুর আবেদীন শান্ত এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহনেওয়াজ তালুকদার বাবু, আওয়ামী লীগ নেতা অসীম কুমার জৈন নতুন প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সোনাতলায় রেল স্টেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান অ্যাড. লীটন

০১:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪