সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ওই স্কুল ছাত্রী এখন ৭ মাসের অন্তঃসত্ত¡া। এ ঘটনার পর ওই যুবক পুলিশি গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের পোড়াপাইকর গ্রামে জনৈক ব্যক্তির মেয়ে ও পার্শ্ববর্তী বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থী গত ৭ জানুয়ারী ২০২২ তারিখ বেলা আনুমানিক দেড় ঘটিকার সময় বাড়ির পার্শ্ববর্তী অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোঃ হামিদুল ইসলামের ছেলে শুভ হোসেন বাপ্পীদের দোকানে শ্যাম্পু কিনতে গেলে বাপ্পী কৌশলে ওই স্কুল ছাত্রীকে দোকানের মধ্যে ঢুকিয়ে নেয় এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই স্কুল ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক শারীরিক সম্পর্ক (ধর্ষণ) করে। এ ঘটনাটি কাউকে না বলা কিংবা প্রকাশ না করতে তাকে ভয়ভীতি প্রদর্শন করে। ফলে ওই স্কুল ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত¡া হয়ে পড়ে।
এ বিষয়ে ওই স্কুল ছাত্রীর মা জানান, সম্প্রতি তার মেয়ের শারীরিক পরিবর্তন ও মানসিক অবস্থা দেখে তার মেয়েকে স্থানীয় একজন পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেই চিকিৎসকের পরামর্শ মোতাবেক গত ২২ জুন ২০২২ তারিখে বগুড়ার একটি হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে তার মেয়েকে আলট্রাসনোগ্রাফি করে। কর্তব্যরত রেডিওলোজি ডাক্তার আলট্রাসনোগ্রাফি করে ওই স্কুল ছাত্রী ৬ মাসের অন্তঃসত্ত¡া হয়েছে মর্মে রেকর্ড দেন। এ ঘটনার পর থেকে ওই যুবক গা ঢাকা দিয়েছে।
এ বিষয়ে ওই স্কুল ছাত্রীর বাবা ওই দিনেই বগুড়া বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ তে শুভ হোসেন বাপ্পীকে আসামী করে মামলা দায়ের করে। ওই আদালতের বিচারক সোনাতলা থানার ওসিকে মামলাটি রেকর্ড করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি জালাল উদ্দিন জানান, আদালতের নির্দেশ মোতাবেক মামলাটি রেকর্ড করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। এছাড়াও তিনি আরও জানান, ইতিমধ্যেই ভিকটিমকে ২২ ধারায় আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এছাড়াও ওই স্কুলছাত্রীর মেডিকেল করা হয়েছে। আসামীকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।
০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় অষ্টম শ্রেণীর স্কুলছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় মামলাঃ অভিযুক্ত পলাতক
-
Reporter Name - ১২:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
- ১০০
Tag :
জনপ্রিয়
























