গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলার সকল ইউনিয়নের সদস্যদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অডোটরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।
এ সময় উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, বালিয়াদিঘী ইউপি চেয়ারম্যান ইউনুস আলী ফকির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাবেক যুবলীগ নেতা মানিক সরকার, জাফরু পাইকার,
পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পিপুল, রামেশ্বরপুর ইউপি মানিক মিয়া, বালিয়াদিঘী ইউপি সদস্য আক্তারুজ্জামান দুলু, নাড়–য়ামালা ইউপি সদস্য মাহমুদুন্নবী অটলসহ উপজেলার ১২টি ইউনিয়নের নারী ও পুরষ সদস্যবৃন্দ।
Reporter Name 


















