গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু বলেছেন, অটিস্টিক ও প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। বর্তমান সরকার প্রতিবন্ধি ব্যক্তির সাংবিধানিক অধিকার রক্ষা এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৃহীত অঙ্গীকার বাস্তবায়নে সমাজকল্যান মন্ত্রনায়ণের মাধ্যমে অসচ্ছল প্রতিবন্ধি ভাতা কর্মসূচী চালু করেছেন।
২০০৯-১০ থেকে ২০২৩-২০২৪ সাল পর্যন্ত প্রতিবন্ধি ভাতা কর্মসূচীর সুবিধাভোগীর সংখ্যা, বাজেট এবং মাথাপিছু ভাতা বৃদ্ধি করেছে। তিনি বলেন, এ সরকার প্রতিবন্ধি ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচী চালু করেছেন।
গতকাল বৃহস্পতিবার বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের করিমপাড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও প্রতিবন্ধি শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক এসএম কাওসার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী জেলা আ’লীগের সদস্য ইমরান হোসেন রিবন।
আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আকতার, করিমপাড়া দাখিল মাদ্রাসার সভাপতি রায়হান ও সমাজসেবক মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন ফজিলা আজিজ টেকনিক্যাল ও বিএম কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, আ’লীগ নেতা ও সমাজ সেবক আলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু, আতিকুর রহমান আতিক, মোফাজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন এবং বিদ্যালয় ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস প্রদান করেন।
Reporter Name 


















