০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার ধুনটের একটি গ্রামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

  • Reporter Name
  • ১০:৪৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
  • ১৫৮৬

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের জালশুকা গ্রামের মুসল্লিদের একাংশ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে মিল রেখে বুধবার (১০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এবারই প্রথম জালশুকা গ্রামের কৃষক জেলহজের বাড়ির উঠানে এই জামাত অনুষ্ঠিত হয়।

আহালে হাদিস অনুসারি মাওলানা লুৎফর রহমানের ইমামতিতে নারী-পুরুষসহ প্রায় অর্ধশত মুসল্লি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। প্রশাসনের পক্ষ হতে সব ধরনের সহযোগিতা করা হয়েছে, যাতে তারা নির্বিঘেœ নামাজ আদায় করতে পারেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ।

নামাজ আদায় করে মুসল্লিরা জানান, সারা পৃথিবীতে ঈদ হচ্ছে, সে হিসেবে আমরাও উদযাপন করছি। প্রতি বছরই আত্মীয় স্বজনদের নিয়ে এভাবেই ঈদ উদযাপন করা হবে।

মাওলানা লুৎফর রহমান জানান, আমরা রমজান মাসের চাঁদ দেখে রোজা থেকেছি এবং শাওয়াল মাসের ১ তারিখে চাঁদ দেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করছি। আমরা অন্যান্য দেশের সাথে মিল রেখে আজ ঈদ উদযাপন করছি।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, নামাজ আদায়ের সময় ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে কঠোর নজদারি করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় শেষে মুসল্লিা বাড়ি চলে গেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার ধুনটের একটি গ্রামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

১০:৪৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪