০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলী সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন মারা গেছেন

  • Reporter Name
  • ০৩:১৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • ৩১০

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন খান (৪৭) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বগুড়া শজিমেক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা, এক পুত্রসন্তান ও ভাইবোনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। সাবেক চেয়ারম্যান আলমগীর রহমান খান মঙ্গলবার সকালে তার গ্রামের বাড়ী সারটিয়া পূর্বপাড়া গ্রামের পাশে চক সেকেন্দার গ্রামে তার রাইচ মিলে যায়। সেখানে তার শরীর খারাপ লাগলে সঙ্গে সঙ্গে বগুড়া বাসায় চলে আসে। বাসায় এসে সে অজ্ঞান হলে তাকে দ্রæত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

আলমগীর রহমান খান সারটিয়া পূর্বপাড়া গ্রামের মৃত হাফিজার রহমান খানের ছোট ছেলে। ইতিপূর্বে তার শরীরে ওপেন হার্ড সার্জারী করা ছিল। এছাড়াও বুকের ভাল্ব এর সমস্যাজনিত কারণে স্টোক করে বেলা সাড়ে ১১টায় শজিমেক হাসপাতালে ইন্তেকাল করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

গতকাল বাদ এশার নামাজ পর লাঠিগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলী সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন মারা গেছেন

০৩:১৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪